বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২০, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ
রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মোবাইল ফোন চোর চক্রের মুল হোতা সুমন আলী (৩৮) ও হাসিবুল আলম রকি (৩৭) কে গ্রেফতার করেছে বগুড়া এপিবিএন-৪ একটি টিম। বুধবার সকালে কাঁটাখালি চককাপাসিয়া এলাকা থেকে ৫ টি চুরি করা মোবাইল ফোনসহ তাদের দুই জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাত ১০ টার দিকে গ্রেফতারকৃত দুই চোরকে আরএমপি কাঁটাখালি থানায় নিয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান আর্মড পুলিশ ব্যাটালিয়ান বগুড়া-৪ (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ তৌফিকুল ইসলাম।

গ্রেফতারকৃত সুমন আলী (৩৮) মতিহার থানা ধরমপুর এলাকার একরাম আলীর ছেলে ও হাসিবুল আলম রকি (৩৭) মতিহার কাজলা এলাকার নুর হাসানের ছেলে।

প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের আরো জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ান বগুড়া-৪ (এপিবিএন) সুযোগ্য অধিনায়ক (এ্যডিশনাল ডিআইজি সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবার দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ তৌফিকুল ইসলামের তত্বাবধানে এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে একটি অভিযানিক দল কাঁটাখালি চককাপাসিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ টি চুরিকরা স্মার্ট ফোনসহ সুমন ও রকিকে হাতে নাতে গ্রেপ্তার করে।

গ্রেফতারের পরে তারা পুলিশের কাছে স্বীকার করে, সাম্প্রতিক গত দুই দিন আগে রাজশাহী নগরীর ও রাবির বিভিন্ন ছাত্রাবাস থেকে মোবাইল ফোন গুলি চুরি করে দুই জন মিলে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় তারা গ্রেপ্তার হয়।

রকি ও সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। তারা র্দীঘদিন যাবত রাজশাহী নগরীর বিভিন্ন ছাত্রাবাস থেকে ও রাবি ছাত্রাবাস থেকে মোবাইল ফোন, ল্যাপটপ চুরি চক্রের মূল হোতা। এ ঘটনায় কাঁটাখালি থানায় একটি চুরি মামলা দায়ের করে করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী