সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১১, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম মনিরুল ইসলাম (৫২)। রাজশাহীর কাঁকনহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক ছিলেন তিনি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে তিনি মারা যান।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ জানান, বিস্ফোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত ৭ নভেম্বর থেকে কারাগারে ছিলেন মনিরুল। আজ সোমবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরপর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মনিরুল মারা গেছেন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই মনিরুল মারা যান। আজ বেলা ১১টায় তাঁকে জরুরি বিভাগে আনা হয়েছিল।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন দাবি করেন, মনিরুলের স্বাভাবিক মৃত্যু হয়নি। তিনি মনিরুলের মৃত্যুর যথাযথ তদন্ত দাবি করেন।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, মনিরুল ইসলামের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তাঁর মৃত্যুর ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিএসটিআই-এর অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহী নগরীতে সাতজন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

রাজশাহীতে হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আরএমপিতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮

রাজশাহীতে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, স্থানীয়দের হাতে ধোলাই”

দুদকের মামলায় পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারীর ৪ বছর কারাদন্ড

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

২০ কর্মকর্তা নিয়োগ দিয়ে বিপাকে নেসকো কর্তৃপক্ষ, বাড়ছে ক্ষোভ

রাজশাহীতে ভারতীয় ভিসা অফিস থেকে দালাল চক্রের সদস্য গ্রেফতার