শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, আহত সাত শতাধিক

প্রতিবেদক
sonynews
মার্চ ২৮, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:  মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৭৩২ জন। সামরিক সূত্রের বরাতে এতথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির বার্মিস টিম জানিয়েছে, হতাহতের এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লায়িং। তার আশঙ্কা, হতাহতের এ সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার (২৮ মার্চ) ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডও। দেশটির নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে পড়েছে।

থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন বলছে, নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসের ঘটনায় আগে যেখানে ৪৩ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছিল, সেটি বেড়ে ৭০ জন হয়েছে।

তবে ধসের সময় ভবনটিতে প্রায় ৩২০ জন কর্মী ছিলেন এবং তাদের মধ্যে ২০ জনের মতো লিফটে আটকা পড়েন।

ওই ভবনের নিচে পড়ে মৃত্যুর সংখ্যা অস্পষ্ট। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ব্যাংককে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই এনকোয়ারার।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

কক্সবাজারে ১০ মরদেহের পরিচয় মিলেছে

চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের

ইউক্রেনের চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করছে রাশিয়া

নগরীতে পুলিশ সদস্যকে অপহরণের পর নির্যাতণ: কুখ্যাত ছিনতাকারী রুমেল গ্রেফতার

বন্ধ সকল গণমাধ্যম চালু না হলে কঠোর আন্দোলন কর্মসূচি,আরইউজের সমাবেশে বক্তারা

বন্ধ সকল গণমাধ্যম চালু না হলে কঠোর আন্দোলন কর্মসূচি,আরইউজের সমাবেশে বক্তারা

বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন পরিবেশ হত্যাকারীর বিচার নিশ্চিতের দাবী

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ রোববার: প্রস্তুতি সম্পন্ন