• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

sonynews / ৩ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: মাদক সবখানে ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যদিও কাদের সহযোগিতা পাচ্ছেন না, তা বলতে রাজি হননি তিনি।

সোমবার বিকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, মাদক আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এসব ধরার পরিমাণ অনেক বাড়লেও শুধু বহনকারী ধরা পড়ছে কিন্তু গডফাদারগুলো ধরা পড়ছে না। গডফাদার ধরা না পড়ার পেছনে আমাদের কতগুলো সংস্থা আছে, তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। যুগান্তর

কারা সহযোগিতা করছে না তাদের নাম না নিয়ে উপদেষ্টা বলেন, কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না এটা আপাতত বলতে চাচ্ছি না।

কীভাবে মাদক বন্ধ করা যায় সে ব্যাপারটি গুরুত্বের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে তুলে ধরেন তিনি।

এদিকে গুলশানে চাঁদা তুলতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ যত বড়ই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় নয়। গুলশানে চাঁদাবাজদের কি ছাড় দিয়েছি? কেউই ছাড় পায়নি, পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category