মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
sonynews
মে ১২, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ এবং ২০২৭-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ মে) দুপুরে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চেম্বারের নেতৃবৃন্দ। এ সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় নগরীর উন্নয়নের স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন ও নাগরিক সেবা কর্মকাণ্ডের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। রাজশাহীকে আরো সুন্দর, সবুজ, আধুনিক, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও নগরীর উন্নয়ন বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ কাজে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র-সভাপতি মোঃ শামসুর রহমান (শান্তন), সহ-সভাপতি আলহাজ¦ জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক মোঃ তৌহিদ হাসান, পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক শাহ মোঃ মাইনুল হোসেন, পরিচালক আহসান হাবীব, পরিচালক মোঃ শাকিলুর রহমান, পরিচালক মোঃ রুহুল আমীন, পরিচালক মোঃ গোলাম সাকলাইন, পরিচালক মোঃ মোবাশ্বের আলী, পরিচালক মোঃ ফরহাদ হোসেন, পরিচালক মোঃ মাহমুদ হাসান, পরিচালক নজরুল ইসলাম হেলাল ও পরিচালক এসএম আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ভারতের তিন শহরে অতি সাবধানে চলাফেরা করুন! নাগরিকদের সতর্ক করে জানাল কানাডা

রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি ১৩২

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

রামেকে পি’টুনির পর ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

রাজশাহীতে যুবদলের নেতার বিরুদ্ধে আওয়ামী নেত্রীর অপপ্রচারমূলক সংবাদের প্রতিবাদ

Disability campaigners are exasperated

জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন

নাটোরে এক সঙ্গে স্বেচ্ছাসেবক দলের ৫৭ নেতাকে শোকজ

রাজশাহীর বাগমারায় বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ নিধন

নয়ন হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

নয়ন হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ