Wednesday , 28 February 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অযৌক্তিক অটোরিক্সা ভাড়া নিয়ন্ত্রণসহ সাত দাবি ‘ইয়্যাস’র

প্রতিবেদক
সনি নিউজ
February 28, 2024 6:41 pm

রাবি প্রতিনিধি: রাজশাহীতে ভর্তি পরীক্ষার সময় অযৌক্তিক ও অস্বাভাবিক অটোরিক্সা ভাড়া নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ সাত দফা দাবিতে স্বারকলিপি প্রদান করেছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন গবেষনাধর্মী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে একটি দুই সদস্যের প্রতিনিধি দল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র (প্রতিমন্ত্রী), রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালকে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলের সদ্যরা হলেন, ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক।

তাদের যৌথ স্বাক্ষরিত স্বারকলিপির দাবিগুলো হলো-
রাজশাহীতে অবিলম্বে ব্যাটারি চালিত (২ ও ৫ আসন উভয়) অটোরিক্সার চলাচলের রুট ভাগ ও ভাড়া নির্ধারণ; আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ সকল পরীক্ষার সময় রাজশাহীতে ব্যাটারি চালিত (২ ও ৫ আসন উভয়) অটোরিক্সার চালক কর্তৃক অযৌক্তিক ভাবে অস্বাভাবিক ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করা; আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ সকল পরীক্ষার সময় রাজশাহীতে যানজট নিরসণে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করা; যেকোন অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলায় সুষ্ঠুভাবে মনিটরিং করা। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্ট্রাইকিং ফোর্স নিয়োগ করা এবং অপরাধীদের বিচারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি নিশ্চিত করা; পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটসহ স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের বাস দ্বারা বিভিন্ন পয়েন্ট থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশ্ববিদ্যালয়ে আনা নেয়া করার ব্যবস্থা রাখা; পরীক্ষার্থীদের সেবায় বিশেষ ‘হটলাইন সার্ভিস’ চালুর ব্যবস্থা করাযেখানে অভিযোগ ও পরামর্শ প্রদানে সুযোগ থাকবে; রাজশাহীর খাবার হোটেল-রেস্তোরা, আবাসিক হোটেলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে যথাযথ বা মানসম্মত সেবা না দেয়া ও অযৌক্তিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি টাকা আদায় রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তরসহ সংস্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মনিটরিং বৃদ্বির ব্যবস্থা করতে হবে এবং অসাধু ব্যবসায়ী ও অপরাধী শাস্তি নিশ্চিত করা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল উদ্ধার

Richard McClintock, a Latin scholar from Hampden-Sydney College

নগরীর ৫ নং ওয়ার্ডে ছেলের জন্য ভোট চাইলেন সাবেক কাউন্সিলর হাশেম

নাটোরে অপহৃত গৃহবধু ভারত সীমান্তে উদ্ধার: পাচারকারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

চালের উৎপাদন কিছুটা পিছিয়ে আছে: কৃষিমন্ত্রী

রাজশাহীর সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

রাজশাহীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে তিন দিনব্যাপী শরৎ স্পোর্টস ক্যাম্প শুরু

রাজশাহীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে তিন দিনব্যাপী শরৎ স্পোর্টস ক্যাম্প শুরু

শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিত করতে রাজশাহীতে প্রশাসনের কঠোর নজরদারি

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি কোটা বাতিল দাবি