• রাজশাহী, বাংলাদেশ
  • ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীর সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৪০

রাজশাহীর সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা


রাজশাহী প্রতিনিধিঃ প্রায় আড়াই বছর পর আগামী ২৫ ফেব্রুয়ারি রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে সাধারণ জনগণের স্বার্থের কথা তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের একটি রেঁস্তোরায় রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রাজশাহী সদর-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে কর্মরত বস্তুনিষ্ঠ সাংবাদিকবৃন্দ আমাদের ডাকা সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, এতে আমি আনন্দিত। আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গণমাধ্যমকর্মীরা গরীব, মেহনতী মানুষের পক্ষে থাকবে; তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরবে এটিই আমাদের কাম্য।
দলীয় সমাবেশে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করে জাতীয় এই রাজনীতিক বলেন, ওয়ার্কার্স পার্টি শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলতেই মাদ্রাসা মাঠে সমাবেশের আয়োজিত করেছে। আমরা প্রত্যাশা করি, সমাবেশে মেহনতী মানুষের জন্য বলা কথাগুলো সাংবাদিক বন্ধুরা দেশের মানুষের মাঝে তুলে ধরে গণমানুষের স্বার্থের পক্ষে ভূমিকা রাখবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এক সমায়ে তুখোর ছাত্রনেতা ফজলে হোসেন বাদশা বলেন, সমাবেশে জাতীয় রাজনীতির প্রসঙ্গ যেমন আসবে, তেমন রাজশাহীর মানুষের কথাও উঠে আসবে। আমি যেহেতু এলাকার জনপ্রতিনিধি; সেহেতু রাজশাহীর মানুষের জন্য কি করতে পেরেছি, আগামীতে কি করতে পারি; সেসব বিষয়ও স্থান পাবে ২৫ তারিখের সমাবেশে।
আগামী নির্বাচন, জাতীয় ও স্থানীয় রাজনীতি, আগামী দিনে রাজশাহীর উন্নয়ন-সম্ভাবনাসহ উত্তরাঞ্চলে জঙ্গিবাদ, মৌলবাদবিরোধী সংগ্রাম এবং অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে দলের সমাবেশে জনতার ঢল নামবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এমপি ফজলে হোসেন বাদশা।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু উপস্থিত ছিলেন।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

রাসিকে ৩৬ জন নিয়োগে ‘তালিকা প্রণয়ন’ অভিযোগে উদ্বেগ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৪:৪০
হাসিনার ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৪:৪০
রাজশাহী নগরীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৪:৪০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮