Monday , 31 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইরান

প্রতিবেদক
sonynews
March 31, 2025 9:46 am

অনলাইন ডেস্ক: সমস্ত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোতে লঞ্চারে লোড করা হয়েছে এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ইরান।

রোববার (৩০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছে তেহরান টাইমস।

পোস্টে উল্লেখ করেছে, প্যান্ডোরার বাক্স খোলার জন্য মার্কিন সরকার এবং তার মিত্রদের জন্য একটি ভারি মূল্য দিতে হবে।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। সেইসঙ্গে শিগগিরিই ‘নতুন ক্ষেপণাস্ত্র’ ও ‘ড্রোন সিটিস’ (ড্রোন শহর) উদ্বোধন করবে দেশটি।

তিনি বলেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক জাহাজ তৈরিতে আইআরজিসির অগ্রগতি তুলে ধরে কমান্ডার বলেন, ইরানের শক্তির বিশালতা এবং গভীরতা প্রদর্শনের জন্য শিগগিরই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধারণকারী নতুন সুযোগ-সুবিধা উন্মোচন করা হবে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় ইরান ‘দুর্বল হয়ে পড়েছে’ এমন ধারণাও কমান্ডার উড়িয়ে দিয়ে বলেন, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রযুক্তি তৈরি করেছে যা বিশ্বের অর্থনীতি ও শক্তির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।

তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারের পতনের পর ইরান তার প্রতিরোধ ক্ষমতা নিয়ে চিন্তিত নয়, কারণ ইরান মূলত আরব দেশটিতে কোনো সামরিক সুবিধা উপভোগ করেনি।

তিনি আরও বলেন, আমাদের প্রতিরোধ ক্ষমতা অন্য কোনো দেশের ভিত্তিতে তৈরি করা হয়নি। ইরানের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণরূপে তার নিজস্ব ভূখণ্ড, সংকল্প, সিদ্ধান্ত, ক্ষমতা এবং কর্মক্ষমতার উপর প্রতিষ্ঠিত।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে র‌্যাব-৫ এর জাতীয় শোক দিবস পালন

স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

রুয়েটে হবে দেশের প্রথম স্মার্ট বিশ্ববিদ্যালয়

উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোকজন : প্রধানমন্ত্রী

আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব জোরদারের প্রত্যয়

‘বুকে বল রাখেন, মনোবল হারাবেন না’-ইনুকে দীপু মনি

নগরীতে ৩৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ

বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ বরণ

রাজশাহীর ৮টি জেলায় ৩২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন