মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে র‌্যাব-৫ এর জাতীয় শোক দিবস পালন

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৫, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যতম শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রকৃত অর্থেই অভিন্ন ও একাত্ব। বাংলাদেশের কথা বলতে গিয়ে অনিবার্যভাবে এসে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নাম।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজের সার্বিক সহযোগিতায় র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক, অদ্য ১৫ আগস্ট ২০২৩
তারিখে ১০ ঘটিকায় র‌্যাব-৫ এর এম আই রুমে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত রক্তদান কর্মসূচিতে ব্যাটালিয়ন সদরসহ, সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩ এবং সিপিএসসি কোম্পানীর মোট ৩৫ জন র‌্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেছেন।

উক্ত রক্ত সংগ্রহ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। রক্তদান কর্মসূচীতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ ও র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ
কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ২

রুয়েটের শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠানোর প্রতিবাদে মানববন্ধন

বদলি হাসপাতালেই-অফিস সদর দপ্তরে”আরএমপিতে কাজী শাহ আলমকে ঘিরে রহস্যের জাল”

রাজশাহীতে ‘স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্রুপ’-এর যাত্রা শুরু, বিনিয়োগ ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান

একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল: মামুনুল হক

নগরীতে পূর্ব শত্রুতার জেরে নাইট গার্ডের কব্জি কেটে নেয়ার অভিযোগ

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু

রাজশাহীর পবায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

শপথ নিলেন সিইসি ও চার কমিশনার

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাঘায় পিএফজি’র সংবাদ সম্মেলন