রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর বাঘায় ৫০২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী জেলার বাঘা উপজেলায় ৫০২ বোতল ফেন্সিডিলসহ মোঃ নাহিদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত-১১টার দিকে রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মহাজনপাড়া) বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ কাশিয়াডাংগা থানার হরিপুর এলাকার মোঃ সাইদুল রহমানের ছেলে।

র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৫০২ বোতল ফেন্সিডিলসহ নাহিদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী