বুধবার , ১১ মার্চ ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ইফতার মাহফিলে শেখ হাসিনাকে ফেরানোর শপথ, ভিডিও ছড়ালো ফেসবুকে

প্রতিবেদক
sonynews
মার্চ ১১, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ

স্টাফ রেপার্টার: রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার মাহফিল আয়োজন করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই মাহফিলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

তবে ভাইরাল হওয়া ভিডিওতে অংশগ্রহণকারীদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। যাদের মুখ কিছুটা দেখা গেছে, তাদের অনেকেই মাস্ক পরা ছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, কারাবন্দী রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে মুক্ত না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিচ্ছেন উপস্থিত নেতাকর্মীরা।

জানা গেছে, গত মঙ্গলবার রাজশাহীতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শপথ গ্রহণের ভিডিওটি শেয়ার করেন। বিষয়টি সামনে আসার পর আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাটি খতিয়ে দেখা শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরের একটি মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অন্য একটি অনুষ্ঠানের কথা বলে মিলনায়তনটি ভাড়া নেওয়া হয়েছিল বলে জানা গেছে। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৬০ থেকে ৭০ জন তৃণমূল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের ইফতার পার্টি আয়োজনের আইনগত সুযোগ নেই। এ ধরনের কোনো আয়োজনের বিষয়ে আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দৈনিক রাজশাহীর আলো’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে পুকুরের পানিতে দুধ বিক্রেতার মরদেহ উদ্ধার

রাজশাহী রেলস্টেশনে দুটি অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহী পবা উপজেলা ইউএনও’র ভায়ের হাতে কোটি টাকার প্রকল্প

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে : রিজভী

রাজশাহী মহানগরীতে প্রাথমিকের ৬ বস্তা বইসহ আটক ২

দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ