সোমবার , ১৩ মে ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক হলেন অধ্যাপক কামরুজ্জামান

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৩, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান (১) নতুন ছাত্রকল্যাণ দফতরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সই করা এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৩ মে) রুয়েটের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মো. কামরুজ্জামান (১)- কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালক (ছাত্র-কল্যাণ) পদে দায়িত্ব প্রদান করা হলো। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে এ দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে আদেশটি কার্যকর হবে। তিনি নিয়মানুযায়ী ভাতাদি পাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান (১) ১৯৯৮ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পূর্ববর্তী বিআইটি) পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ডিগ্রী অর্জন করেন। ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এছাড়া তিনি এমএসসি, পিএইচডি ও পোস্ট ডক্টোরাল ফেলোশিপ ডিগ্রী অর্জন করেন। রুয়েটে ইতোপূর্বে তিনি ছাত্রকল্যাণ দফতরের পরিচালক, পুরকৌশল বিভাগের প্রধান এবং নগর অঞ্চল ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি হল প্রভোস্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন। #

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সংগীত বিভাগে জিএস-এজিএস পদে ‘শূন্য’ভোট শিবির প্রার্থীর

পশ্চিমা কোনও দেশের পক্ষ থেকে এখন পর্যন্তক শেখ হাসিনাকে অভিনন্দন জানায়নি

সাংবাদিকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে : মেয়র লিটন

নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবতীকে বাড়িতে ডেকে নির্যাতণের অভিযোগ

রাজশাহীর চরশ্যামপুর বালুমহাল বুঝে পেলেন ইজারাদার, ক্ষতিপূরণ দাবি

জালিয়াতির মাধ্যমে পুলিশ কনস্টেবল থেকে যুব উন্নয়ন কর্মকর্তা !

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গণসৌচাগার নির্মাণের দাবি

বেজমেন্টে দোকান নির্মাণ নিয়ে সংবাদ সম্মেলন; সব অভিযোগ অস্বীকার মসজিদ কমিটির