মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
আগস্ট ৪, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কমিটি ফর এডভান্স স্টাডিজ এ্যন্ড রিসার্চ (সিএএসআর) এর ৫৭ তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপাচার্যের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সভায় গবেষণার মানোন্নয়নে সিএএসআর কমিটির সদস্যবৃন্দ তথা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও বিভাগীয় প্রধানবৃন্দ তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।

সিএএসআর কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এ্যন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অ্যাপ্লাইড সাইন্স এ্যন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, বিভিন্ন বিভাগের প্রধান সহ বুয়েটের মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল রাজশাহী মহানগর

গোদাগাড়ীতে ৪৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার-২

রাজশাহীতে বালুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের অভিযোগে স্থবির উন্নয়নকাজ

রাজশাহী অঞ্চলে এবার কোরবানিযোগ্য পশু ৪৩ লাখ ৪৪ হাজার

নাটোরে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

৬ষ্ঠ শ্রেণীর বইয়ে যৌনশিক্ষার সুড়সুড়ি

রাজশাহীতে বিদেশি নাগরিককে বাংলাদেশি বানিয়ে জমি দখলের চেষ্টা: তদন্তে নির্বাচন কমিশন

রাজশাহীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’: শ্রমিক লীগ নেতা আরিফসহ ১৪ জন গ্রেপ্তার

জ্বালানি সংকটের প্রভাব রুয়েটে, হলের ডাইনিংয়ে বন্ধ রান্না