বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘বুকে বল রাখেন, মনোবল হারাবেন না’-ইনুকে দীপু মনি

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৫, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু মামলার অন্য আসামিদের বললেন, ‘আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না। আমার মামলা ট্রাইব্যুনাল-২ এ নিয়ে গেছে।’ ইনুর এমন কথায় সাহস জোগালেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বললেন, ‘চিন্তা করবেন না ভাই। আল্লাহ ভরসা। বুকে বল রাখেন, মনোবল হারাবেন না।’

দুজনের কথার মধ্যে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলে ওঠেন ‘এভাবে ওঠানো-নামানোর নাটক কবে শেষ হবে এদের।’

বুধবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এজলাসে এমন দৃশ্য দেখা যায়। জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে সেদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে কড়া নিরাপত্তায় আনা হয় তাদের। বেলা সোয়া ১১টার দিকে একে একে সবাইকে আদালতের এজলাসকক্ষে নেওয়া হয়। সামনে চেয়ারে বসেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার পাশে আমির হোসেন আমু, কামরুল ইসলাম ও সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। মাঝের সারিতে বসেন ডা. দীপু মনি, আর তার ঠিক পেছনে বসেন ইনু। তার পাশে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

মামলার নতুন তারিখ নির্ধারণের পর দুপুরে তাদের আবার হাজতখানায় ফেরত নেওয়া হয়। ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় দেয় এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে ৮ ডিসেম্বর।

এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এর আগে, ২০ জুলাই মামলার তদন্তে আরও সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর। আদালত সে সময় তিন মাস সময় মঞ্জুর করে আজকের তারিখ নির্ধারণ করেছিল। তবে প্রতিবেদন জমা না দেওয়ায় আবারও সময় বাড়িয়ে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়।

এদিকে সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গণজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন এবং প্রবেশের সময় প্রত্যেককে তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
গরবা অনুষ্ঠানে মুসলিম ব্যক্তিকে বেধড়ক মার বজরং দলের

গরবা অনুষ্ঠানে মুসলিম ব্যক্তিকে বেধড়ক মার বজরং দলের

সংগীত বিভাগে জিএস-এজিএস পদে ‘শূন্য’ভোট শিবির প্রার্থীর

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

রাজশাহীতে ১৭ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

সোহাগ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে কৃষক লীগ নেতা বুদুর নেতৃত্বে ওয়াকফ স্টেট দখলের চেষ্টা

সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ 

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

রাজশাহী তালিমারীতে ৮ ফুটের প্রশস্ত রাস্তা এবার ২৪ ফুটে উন্নীত

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ