সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃত্বে পরিবর্তন, কমিশনের হাতে নির্বাচনের দায়িত্ব

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৩-২০২৫ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কর্মকর্তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

নির্বাচন কমিশনের প্রধান বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভি’র রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ।

৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এডভোকেট এস. এম. জ্যোতি উল ইসলাম (সাফী), ইত্তেফাক পত্রিকার রাজশাহী প্রতিনিধি আনিসুজ্জামান, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, সিনিয়র সাংবাদিক জাবেদ অপু ও সদস্য সচিব মীর তোফায়েল আহমেদ।

এ সময় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যরা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অবাধভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর অর্পণ করা হলো।

তারা আশা প্রকাশ করেন, কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।

দ্বায়িত্ব গ্রহনের পর নির্বাচন কমিশন বলেন, আসন্ন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সচ্ছ নির্বাচন উপহার দিবো।

কমিশন আরও আশা প্রকাশ করেন, সকল প্রার্থী ও সদস্যবৃন্দ নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করবেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেন

লেবাননে আরও ইসরায়েলি হামলার আশঙ্কা হিজবুল্লাহ প্রধানের

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

“মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি”

ঈশ্বরদীতে চলন্তট্রেনে ভিডিও করতে গিয়ে সিগন্যালের ধাক্কায় শিক্ষার্থী মৃত্যু

রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

রাসিক প্রশাসক মহোদয়কে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান

বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ বরণ

ঐক্যবদ্ধতাই পারে নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করতে ড. মিজানুর রহমান আজহারী

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া