রবিবার , ১২ জুলাই ২০২৬ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক প্রশাসক মহোদয়কে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান

প্রতিবেদক
sonynews
জুলাই ১২, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান করেছেন রাজশাহী মহানগরীর হেতেমখা পানবর এলাকার বাসিন্দা ও মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহকারী অধ্যাপক এস. এম. খাইরুল কবীর। আজ রবিবার নগর ভবনে এসে উপহার হিসেবে তিনি ব্রুনাই কিং, চিয়াংমাই, কিং অব চাকাপাত, মিয়াজাকি, কুমড়া জালি, ব্যানানা ম্যাংগো, ডকমাই, নবাবী তোতাপুরী এবং পালমার জাতের আম রাসিক প্রশাসকের হাতে তুলে দেন। এ সময় রাসিক প্রশাসক মহোদয় আম উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে এস. এম. খাইরুল কবীর বলেন, “রাসিক প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন রাজশাহীবাসীর কল্যাণে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নগরীর উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে তাঁর আন্তরিক প্রচেষ্টা আমাদের মুগ্ধ করেছে। তাঁর এই নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন হিসেবে আমি বিভিন্ন প্রজাতির আম উপহার দিয়েছি।”

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাইদ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

কুপিয়ে তরুণের হাত-পা বিচ্ছিন্ন, জামায়াতের দুই সমর্থক গ্রেফতার

রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

‘নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে হাসিনা

রাবিতে ধর্ষণের প্রতিবাদে প্রকাশ্যে প্রতীকি ফাঁসি

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়

সিণ্ডিকেটের বেপরোয়া কর্মকাণ্ডে রাজশাহী মহিলা টিটিসিতে ক্ষোভ-অসন্তোষ বাড়ছে

রাজশাহীতে মাদ্রাসা ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক গ্রেপ্তার

রাজধানীর বেইলি রোডে আগুন নিয়ন্ত্রণে