সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মাদ্রাসা ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
মার্চ ১৭, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম লিটন সরদার (৪০)। রোববার সন্ধ্যায় বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানা-পুলিশে সোপর্দ করা হয়।

ট্রাকচালক লিটনের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামে। ওই দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। তোফাজ্জল বাগমারার ইদ্রিসিয়া কাছেমুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র। দুর্ঘটনায় আরও দুই আরোহী গুরুত্বর আহত হয়েছে।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার বিকেলে তোফাজ্জলসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে মাদ্রাসায় যাচ্ছিল। বাসুবোয়ালিয়া গ্রামে রাজশাহী-মোহনগঞ্জ সড়কে উঠলে বেপরোয়া গতিতে পেছন থেকে আসা একটি কার্গো ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তোফাজ্জল। অন্য দুজন গুরুত্বর আহত হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে ট্রাকটি আটকে দেন র‌্যাব সদস্যরা। পরে চালককে আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, এ ব্যাপারে লিটনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেছে নিহত মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার। আটক লিটনকে থানায় হস্তান্তর করা হলে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

রাজশাহীতে ট্রেনের ইঞ্জিনে থেকে পড়ে প্রাণ গেলো প্রতিবন্ধী যুবকের

রাজশাহী নগরীতে ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নির্দেশনা

রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল-সড়ক যোগাযোগ বাড়ানো হবে

রাসিক মেয়রের সাথে বোয়ালিয়া থানার নবনিযুক্ত ওসির সৌজন্য সাক্ষাৎ

বাগমারায় সাবেক এমপি, চেয়ারম্যান ও মেয়রের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে ডিবির দুই সদস্যর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

হিরো আলমের কাছেও অসহায় আওয়ামী লীগ: ফখরুল

সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়তে প্রস্তুত বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা