মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পেঁপের বস্তায় মিল্ল ১৪০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৪, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
রাজশাহীতে পেঁপের বস্তায় মিল্ল ১৪০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার: রাজশহীর চারঘাটে ১৪০ বোতল ফেনসিডিলসহ মোঃ সাইফুল ইসলাম রকি (২৯ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৪ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম-উপজেলার ইউসূফপুর ফুতকিপাড়া এলাকার মৃত আজিত আলীর ছেলে।

র‌্যাব জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার বিকেলে হলিদাগাছী এলাকায় অভিযানে যায় র‌্যাব-৫ এর অভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে একটি ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়িতে তল্লাশি করা হয়। এসময় সাইফুল ইসলাম রকিকে হাতেনাতে গেফতার করলেও কৌশলে পালিয়ে যায় সাথে থাকা অপর একজন মাকদ ব্যবসায়ী। পরে একটি পেঁপে বোঝায় বস্তার মধ্যে থেকে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন