শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জরুরি বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৫, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি আকস্মিক নয়। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

খলিলুর রহমান বলেন, শুল্ক বৃদ্ধি আকস্মিক নয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ফেব্রুয়ারিতেই বাংলাদেশ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে, তাই এখন পর্যালোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের সর্বস্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, আরও হবে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যুগান্তর

তিনি বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘাটতি কমানোর প্রচেষ্টা করা হবে। শুল্ক বাড়ানো আকস্মিক বিষয় নয়। এতে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের রপ্তানি প্রতিদ্বন্দ্বী দেশগুলোতেও শুল্ক বেড়েছে, তাই যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, বরং বাংলাদেশের তৈরি পোশাকে বৈচিত্র্য থাকায় সম্ভাবনার দুয়ার খুলবে।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন- অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) চেয়ারম্যান জাইদী সাত্তার।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সিঙ্গাপুরকে উড়িয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল বাংলাদেশের মেয়েরা

রাজশাহী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

রামেকে মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা: সেনাসদস্যকে মারধরের অভিযোগ, উল্টো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

ব্রিটিশ হাইকমিশনার ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের মধ্যে সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় উদ্যানে  নির্মাণাধীন  দৃষ্টিনন্দন মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

রাজশাহীতে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

মতিহার থানার আ’লীগের সাধারণ সম্পাদক বিরুদ্ধে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

গোদাগাড়ীতে ৫ কেজি হেরোইন উদ্ধার: ভিডিও

রাজশাহীতে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

রাসিক ম্যাজিস্টেটের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্যের অভিযোগ