Monday , 12 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ধুমকেতু ট্রেনের বগিতে আগুন

প্রতিবেদক
sonynews
January 12, 2026 12:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে জেলার বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ‘ছ’ বগিটি চাকার কিছু অংশ।

জানা গেছে, রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছাড়ার কথা ছিল রাত ১১টা ২০ মিনিটে। কিন্তু রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ধুমকেতু ট্রেন। পথে আড়ানী স্টেশন রেলওয়ে কর্মী ও যাত্রীরা আগুন দেখে লোকোমাস্টারকে জানায়। এসময় লোকোমাস্টার ট্রেনটি থামিয়ে দেয়।

খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনটির ‘ছ’ বগিটির চাকার কাছে আগুন লাগার কারণে ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে চাকার ব্রেক প্যাডের আশেপাশে ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. রহমত বলেন, ‘ছ’ বগিটির চাকা আটকে গিয়ে আগুনের সূত্রপাত। তবে আগুন ভেতরে যায়নি। আমাদের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরে রাত ১টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে আড়ানী থেকে ছেড়ে যায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সিনিয়র সাংবাদিক জামি রহমানের মৃত্যু

আরএমপির অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

রাজশাহীর বাঘায় ৩০০ টাকায় মিলছেনা এক লিটার পেট্রোল! সংকট না কারসাজি ?

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহীর সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, হত্যাচেষ্টার অভিযোগ

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে চাঁদাবাজির অভিযোগ

রাজশাহীতে এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিআর

যশোর সীমান্তে ৮ কোটি টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক

১০ বছর পর শয্যাশায়ী জীবন থেকে মুক্তি, হুইলচেয়ার পেয়ে আবেগে কাঁদলেন শতবর্ষী জমেলা বেগম

রাজশাহীতে যুবদলের নেতার বিরুদ্ধে আওয়ামী নেত্রীর অপপ্রচারমূলক সংবাদের প্রতিবাদ

বেনাপোলে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, এরপর স্বামীর আত্মহত্যা