Thursday , 16 January 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সিনিয়র সাংবাদিক জামি রহমানের মৃত্যু

প্রতিবেদক
sonynews
January 16, 2025 3:34 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সাংবাদিক জামি রহমান রতন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি রাজশাহী মহানগরের রেশমপট্টি মহল্লার বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের নাট্যকর্মী ছিলেন।

দীর্ঘ দিন ধরেই সাংবাদিক জামি রহমান শ্বাসকষ্ট ও লিভারের সমস্যায় ভুগছিলেন। সমস্যা বেড়ে গেলে বুধবার সন্ধ্যায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে সেখানেই তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তারা জামি রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছে।

বৃহস্পতিবার বাদ আসর নগরের রেশমপট্টি ক্রিকেট ক্লিনিক মাঠে জামি রহমানের জানাজা নামাজ শেষে নগরের টিকাপাড়া গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সবুজ কারখানায় এখনো শীর্ষে বাংলাদেশ, নতুন যোগ হলো তিনটি

রাজশাহী নগরীতে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ৩

রাবিতে যুবলীগ নেতার নিয়োগ ১০ লাখ টাকা মিট হয়েছে দাবি কর্মচারীর

হারানো আইফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিল আরএমপির গোয়েন্দা বিভাগ

পুঠিয়ায় ৫৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, একজন পলাতক

চা বেচতেন টং দোকানে, এখন সম্পদের পাহাড় বশির ওরফে কালুর!

আট ঘন্টার শ্রম নিশ্চিত হয়েছে শ্রমিকদের রক্তের বিনিময়ে

বোয়ালিয়া ও পবা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার; সামারি ট্রায়ালে তাৎক্ষণিক কারাদণ্ড

Chris Cornell’s widow recalls rocker’s drug relapse a year before death

ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব