বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে চাঁদাবাজির অভিযোগ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৯, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ হলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দ্বিতীয় তলার ২০৬ নম্বর রুমের ছাত্র রুহুল আমিন, যিনি রাজশাহী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।

সূত্র মতে, গত সপ্তাহে রুহুল আমিন নিচতলার ১০৪ নম্বর দুই সিটের রুমে গিয়ে সেটিকে তিন সিট হিসেবে গণ্য করার দাবি তোলেন এবং ভাড়ার টাকা আদায়ের চেষ্টা করেন। ওই রুমের শিক্ষার্থীরা টাকা দিতে রাজি না হলে তিনি বলেন, “তোমরা আমাকে ২০০ টাকা করে দিলেই আমি আর টাকার কথা বলবো না।”

এই ঘটনার পর পুরো ছাত্রাবাসে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সহপাঠীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ছাত্রাবাসে এই ধরনের জোরপূর্বক টাকা দাবি অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর যহুর আলী এক বিবৃতিতে বলেন,
“গত ৮ অক্টোবর দুপুর আড়াইটা নাগাদ রাজশাহী কলেজ উপাধ্যক্ষের কক্ষে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে মর্মে কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। কলেজ প্রশাসন এ ধরনের অপপ্রচার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।”

অধ্যক্ষ আরও জানান, এ ঘটনায় ৯ অক্টোবর দুপুর আড়াইটায় শিক্ষক পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এখনও আলোচনা চলছে। অনেকে প্রশাসনের দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

বাজরাঙ্গি ভাইজান’এর মুন্নি এখন রূপে-গুনে টেক্কা দেবে বলি ডিভাদেরও

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

মহান বিজয় দিবসে আরইউজের আলোচনা সভায় নেতৃবৃন্দ আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ভারতীয় সীমান্তবর্তী এলাকায় কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

ওসির অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন, যুবদল নেতা নিজামের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

রাজশাহী নগরীতে ৫টি ওয়ানশুটার গানসহ গ্রেফতার ২

রাজশাহী নগরীতে ৫টি ওয়ানশুটার গানসহ গ্রেপ্তার ২