সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২১, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ
রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বেলপুকুর ভারুইপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি নগরীর কাটাখালি থানার শ্যামপুর এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে।

রাজশাহী বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বেলা সাড়ে ১০টার পর বেলপুকুর মহাসড়কে রাব্বির মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় রাব্বি ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী