• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজের স্কুল বাসের উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ৭:৩২

রাজশাহী পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজের স্কুল বাসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে যুক্ত হয়েছে দু’টি স্কুল বাস। বাস দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচ খায়রুজ্জামান লিটন। সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার।

গতকাল ১ জানুয়ারি সকাল ১১ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মাঠে স্কুল বাসের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল বাসের উদ্বোধন করেন। এর আগে অতিথিবৃন্দ রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন।

ফিতা কেটে বাস দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র।

পুলিশ কমিশনার বলেন, আমাদের এই প্রতিষ্ঠানে ১৮শত শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব কোনো পরিবহণ ব্যবস্থা ছিল না। যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। সার্বিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের আসা যাওয়ার সুবিধার্থে এ স্কুল বাস দু’টি চালু করা হলো। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের অভিভাবকেরা অনেকটা দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন।

উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যোগদানের পর হতে শিক্ষার গুণগত মান উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নিয়েছেন। একজন উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজকে উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কাজ করছেন। শিক্ষকদেরও ইউনিফর্মের ব্যবস্থা করেছেন।

রাজশাহী পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজের স্কুল বাসে ছাত্রদের সঙ্গে পুলিশ কমিশনার

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ ড. মো: গোলাম মাওলা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮