রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর বাঘায় বসতঘরে মিলল দুই পিস্তল, গ্রেপ্তার নারী

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের অভিযানের সময় তাঁর স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পালিয়ে যান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর নাপিতপাড়া এলাকায় রোজিনা খাতুনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। পরে শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি কাঠের বাটসদৃশ সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় রোজিনা খাতুন ও তাঁর পলাতক স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে। রোজিনা আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের মেয়ে। তাঁর স্বামী রুবেল একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

রাজশাহী জেলা ডিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি ও গ্রেপ্তার রোজিনা খাতুনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পলাতক রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহান বিজয় দিবস উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে শাহমখদুম থানা বিএনপি

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মৈত্রী দিবসের আলোচনা সভা   লুটপাটের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তোলার আহ্বান 

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা

অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতারক মোস্তাফিজুর রহমানের গ্রেফতার দাবি

১০ কেজি হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক

রাজশাহীতে হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

মাদক কারবারে রাজি না হওয়ায় গৃহে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত কয়েকজন