রবিবার , ১২ নভেম্বর ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে আগ্নেয়াস্ত্র মাদকসহ শীর্ষ সন্ত্রাসী নয়ন গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১২, ২০২৩ ৭:৩৮ পূর্বাহ্ণ

এমডি রানাঃ রাজশাহী নগরীতে দুটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হিরোইন সহ একজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব।
গ্রেফতারকৃতর নাম নয়ন আলী (৪২), কাটাখালী থানাধীন চরশ্যামপুর মিজানের মোড় এলাকার মোঃ জালালের ছেলে।

শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন চরশ্যামপুর মিজানের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার সকালে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, চরশ্যামপুর মিজানের মোড় এলাকায় নয়নের বাসায় হেরোইন মজুদ রয়েছে।
পরবর্তীতে র‌্যাবের ওই টিম তার বাড়ীর চতুর্দিক ঘেরাও করে। র‌্যাবের উপস্থিতি টের পাওয়া মাত্রই নয়ন কৌশলে পালানোর চেষ্টা করে।
এসময় তাকে ঘরের ভেতরেই আটক করা হয়।
পরবর্তীতে তার বাড়ী তল্লাশি করে শয়ন কক্ষে তোষকের নিচ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং তার বাড়ির পূর্ব পার্শ্বে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২ টি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী নয়ন আলী (৪২) রাজশাহীর একজন শীর্ষ সন্ত্রাসী। সে নির্বাচন পূর্বকালীন নাশকতার উদ্দেশ্যে ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবং সমাজে ভীতিকর ও সন্ত্রাসী কার্জ কলাপ সংঘটনের উদ্দেশ্যে অবৈধভাবে নিজের হেফাজতে ও নিয়ন্ত্রণে রেখেছিল মর্মে জানায়।
এছাড়া তার বিরুদ্ধে ইতি পূর্বে ৫ টি মামলা রয়েছে বলে জানাই র‍্যাব।

গ্রেফতারকৃত আসামী নয়নের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

 

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তারপরও বহাল তবিয়্যতে

পশ্চিমাঞ্চল রেলের জিএমকে স্মারকলিপি দিতে গিয়ে জমায়াত খানের সাথে বাদানুবাদ

বিএনপির দুঃস্বপ্ন কখনো পূরণ হবে না’ খায়রুজ্জামান লিটন

রাজশাহী নগরীতে আগ্নেয়াস্ত্র মাদকসহ শীর্ষ সন্ত্রাসী নয়ন গ্রেফতার

জাবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় বাসের হেলপার আটক

রাজশাহীতে কাউন্সিলরের প্রত্যক্ষ মদদে জমি দখলের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে!

তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ড. ইউনূসের

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত

ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য

রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত