সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাংবাদিক ফতেহ্ ওসমানী হত‍্যা : ৬ আসামির যাবজ্জীবন

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩১, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ণ
সাংবাদিক ফতেহ্ ওসমানী হত‍্যা : ৬ আসামির যাবজ্জীবন

অনলাইন ডেস্ক: এক যুগ পর সিলেটের সাংবাদিক ফতেহ্ ওসমানী হত্যা মামলায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১১টার দিকে সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো: কাশেম আলী (২২) সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম। রায়ে আসামিদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার সময় জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে মো: কাশেম আলী (২২) ছাড়া অপর আসামিরা পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ।

২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ্ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ শাহ মীর (র:) মাজারের সামনের রাস্তায় পৌঁছামাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক আহত হন ও ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় নিহত ফতেহ্ ওসমানীর ছোট ভাই আল-ফরহাদ মতিন ছিনতাইকারী ও সন্ত্রাসী সাদ্দাম ওরফে টাইগার সাদ্দাম ও কাশেমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

সিলেট বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল- এর পিপি অ্যাডভোকেট মো: মফুর আলী রায়ে সন্তোষ প্রকাশ করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আধুনিক নগর ভবন ও নগর অবকাঠামোর রূপকার মিজানুর রহমান মিনু

নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, নতুন সদস্য পদ প্রাপ্তির সুযোগ রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি

রাজশাহীতে মুখ ও দন্ত রোগের চিকিৎসায় সিটি স্মাইল ডেণ্টাল কেয়ারের যাত্রা শুরু

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন

পুলিশে নিয়োগ, চাকরি পেতে যে পরামর্শ দিলেন সারজিস আলম

‘বাইডেন মানসিক ভারসাম্যহীন’

রাজশাহী-২ আসন থেকে আ’লীগের মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধার সন্তান জালাল উদ্দিন

দুর্নীতির মামলায় সস্ত্রীক জামিন পেলেন আরডিএ’র কর্মকর্তা কামরুজ্জামান

দুর্নীতির মামলায় সস্ত্রীক জামিন পেলেন আরডিএ’র কর্মকর্তা কামরুজ্জামান

রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

রাজশহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২