রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

টিকটক করতে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

প্রতিবেদক
sonynews
মার্চ ১৫, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ায় টিকটক করতে অনিচ্ছা প্রকাশ করায় তরুণীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) বিকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার গভীর রাতে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দেওয়া হয়। এতে জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুইজন কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে। যুগান্তর

আটককৃত আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকার আবদুল কাইয়ুমের ছেলে মো. ইমরান তালুকদার ওরফে বিপি (২৫)। তিনি পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে কনটেন্ট ক্রিয়েট করেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন। নানা কারণে ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে গত ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় মারধরও করেন।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলার পর অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ইমরান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাকে দ্রুত আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত