বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্বদের স্মরণে মহিলা জামায়াতের আলোচনা সভা

প্রতিবেদক
sonynews
জুলাই ৩১, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লবের একবছর উপলক্ষে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী বীরদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বুধবার (৩০ জুলাই) বিকাল ৪টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারী শাহিনা খাতুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহানারা বেগম।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির নায়েবে আমীর এ্যাডভাকেট আবু মোহাম্মদ সেলিম এবং ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর। উক্ত আলোচনা সভায় এ্যাডভকেট আবু মোহাম্মদ সেলিম জণশক্তির মাঝে পরিচয় করিয়ে দেন রাজশাহী ২ আসনের মনোনিত প্রার্থী ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীরকে। এ সময় তিনি সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিয়া কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবরিনা শারমিন বনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়েশা হাসিন ও মোস্তাজিয়া বানু। সভাটি সঞ্চালনায় ছিলেন জাসিয়া ইসলাম ও মুর্শিদা খানম।

অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী সদস্য ও নেতাকর্মীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। আলোচনা সভায় সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্বাস্থ্য কামনা করা হয়।
আয়োজনে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সংসদ নির্বাচনের ব্যয় দাঁড়াচ্ছে সোয়া ২ হাজার কোটি টাকা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩

জুলাই শহীদ দিবসে আরডিএর শ্রদ্ধাঞ্জলি, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

দীর্ঘদিন পর রাজশাহী মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৭ নেতাকর্মী আহত

কারাবন্দী নেতাদের মুক্তি না দিলে রাজশাহীর আন্দোলন গণবিস্ফোরণে রুপ নেবে মিনু

ইজারা সম্পন্ন না করেই কর আদায়, রাজশাহী সিটি হাট নিয়ে বিতর্ক

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর চমক, হারুনের ভরাডুবি

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

রাজশাহীতে বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে আহত ১