Friday , 14 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

প্রতিবেদক
সনি নিউজ
October 14, 2022 7:34 pm
রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে মোঃ এহেসানুল হক আফ্রিদি (২৫) নামের এক মোবাইল ব্যবসায়ীকে ছরিকাঘা্ত করে ১ লাখ ১০ হাজার টাকাসহ মোবাইল ও স্বর্ণের ব্রেসলেট ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারিরা। এসময় ছিনতাইকারিদের এলাপাথারি ছুরিকাঘাতের ফলে শরীরের বিভিন্ন স্থানে ১৪১টি সেলাই দিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে চন্দ্রিমা থানাধীন ভদ্রা জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোঃ এহেসানুল হক আফ্রিদি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার গোরহাঙ্গা এলাকার মোঃ একরামুল হক বাবুর ছেলে। গোরহাঙ্গা মসজিদের পাশে আফ্রিদি টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।

আহত আফ্রিদি জানায়, জামালপুরে অবস্থিত তার বোনের বাসা থেকে ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলো।। পথে জামালপুর মাঝারের পাশে ৮/৯জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এ সময় তার প্যান্টের পকেট থেকে জোর পূর্বক টাকা ছিনতাই করার চেষ্টা করে। এক পর্যায় টাকা দিতে অস্বীকৃতি জানালে আফ্রিদির শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ছিনতাইকারিরা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় রামেকের ৮ নং ওয়ার্ডে ভর্তি রয়েছে আফ্রিদি।

এ ব্যপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান আলী জানান, মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতের বিষয়ে আমার জানা নেই। তবে ভুক্তভোগী ও তার পরিবারের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দিবানিশি: আলো-অন্ধকারের জীবনালেখ্য

জন্মদিনের উপহার গ্রেনেড: সেই গ্রেনেডেই প্রাণ গেল ইউক্রেনের সেনাপ্রধানের ঘনিষ্ঠ সহযোগীর

আ,লীগ আমলে রাবি শিক্ষকদের শর্তসাপেক্ষে পদোন্নতি; বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালা লঙ্ঘন

একটি হারানো বিজ্ঞপ্তি

রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

ইসলামী ব্যাংক নিউমার্কেট শাখা রাজশাহীর উদ্যোগে আলেমদের নিয়ে মতবিনিময় সভা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজাদার বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা

সেনা সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে: প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

সোনার দেশ পত্রিকা অফিসে আগুন