সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : চলমান শীতের দুর্ভোগে পড়া রাজশাহী জেলার পবা উপজেলার নিম্নআয়ের সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের রাজশাহী মহানগর শাখা।

সোমবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উপজেলার খড়খড়ি বাইপাসে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার আয়োজনে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাপ্পি ইসলামের উদ্যোগে ৫০ জন দারিদ্র্য মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানান, ৭ই জানুয়ারি ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগেকে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করায় সেই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খাইরুজ্জামান লিটনের সুস্থতা কামনার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন রাজশাহী মহানগর কমিটির সকল নেতৃবৃন্দের উদ্যোগে এই কম্বল বিতরণ।

সাধারণ সম্পাদক মো. সাহেব আলী সাহেদ বলেন, প্রতিবছর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গরীব অসহায় মানুষের পাশে সবসময় রয়েছেন এবং থাকবেন।

এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাপ্পি ইসলাম বলেন, প্রতিবছরই শীত এলেই চোখে পড়ে অসহায় ও দরিদ্র মানুষের আহাজারি। এই শীতে জীবনধারণ অনেক কষ্টের হয়ে পড়ে। আমরা চেষ্টা করেছি মাত্র তাঁদের পাশে দাঁড়াতে। মানুষের প্রতি দায়িত্বের অংশ হিসেবে সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আজকের এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের রাজশাহী মহানগরের সভাপতি মো. হাসিবুল আলম রাজন, সাধারণ সম্পাদক মো. সাহেব আলী সাহেদ, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিরাজ, পবা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাবেক সম্পাদক অধ্যাপক মো. আনোয়ারুল হক, পারিলা ইউনিয়নের ছাত্রলীগকর্মী মো. আরিফুল ইসলাম ইমনসহ শীত বস্ত্র গ্রহণ করতে আসা শীতার্ত মানুষেরা।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Federal government of the United States

রাজশাহীতে সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়েছে গৃহবধূ

৪টি শর্তে ফিরতে পারবে আ.লীগ, জানালেন আলী রিয়াজ

রাজশাহীতে ধর্ম উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় সরকার হাত দেবে না

শহীদ কাজী আরেফসহ ৫ নেতা হত্যা দিবসের স্মরণে রাজশাহীতে জাসদের শোকসভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রাসিকের প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রাসিকের প্রস্তুতিমূলক সভা

নগরীকে ঢেলে সাজানো ও রাস্তা-ঘাটের আমুল পরির্বতন এনেছিলেন মিনু

৪০ রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত!

সুন্দরী তরুণীদের দিয়ে পাতা হচ্ছে প্রেমের ফাঁদ, রেহাই পাচ্ছেন না রাষ্ট্রদূতরাও

বাবা-মেয়ের গলাকাটা মরদেহ: তদন্ত ছাড়া ‘আত্মহত্যা’ বলতে নারাজ পুলিশ