রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রপতির মিথ্যা ফোনালাপ প্রচার, যুবক গ্রেফতার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৭, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পাট ও বস্ত্র এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘মিথ্যা ও বানোয়াট’ ফোনালাপ তৈরি করে প্রচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার যুবকের নাম নাফিস ফুয়াদ ঈশান (২২)। খবর; জাগো নিউজ

রোববার (২৭ অক্টোবর) রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতার নাফিস গত ১৬ আগস্ট নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের অংশবিশেষ কপি করে রাষ্ট্রপতির সঙ্গে একটি ‘মিথ্যা ও বানোয়াট’ ফোনালাপ তৈরি করেন।

জনমনে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশে গ্রেফতার নাফিস ভিডিওটি ২৪ অক্টোবর তার পরিচালিত ‘কোয়ালিটি টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নাফিস জানান, তিনি কোয়ালিটি টিভি (Quality Tv) নামক অনলাইনভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। একই সঙ্গে কেস টিভি (Kes Tv) নামক ফেসবুক পেজেরও অ্যাডমিন।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, নাফিস ফুয়াদ ঈশান তার পরিচালিত কোয়ালিটি টিভির মাধ্যমে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অসৎ উদ্দেশে মিথ্যা এবং বানোয়াট কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিলেন।
গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Everything You Wanted to Know About Business and Were Too Embarrassed to Ask

রাজশাহী মহানগরীতে স্বর্ণ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার রাজশাহীতে এমপি এনামুলের সাথে তরুণীর ভিডিও ভাইরাল

দেশকে জাহান্নাম’ মন্তব্যকারী বিচারপতি শপথ ভঙ্গ করেছেন: অ্যাটর্নি জেনারেল

আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

রাজশাহীতে আ’মী যুবলীগের স্টলে যুব নেতা নাহানের বই গ্রহণ

ভাষা শহীদদের স্মরণে রাজশাহী সাংবাদিক সংস্থার শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী মহানগরীতে শব্দ যন্ত্র ব্যবহারে আরএমপি’র নির্দেশনা

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল