শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে শব্দ যন্ত্র ব্যবহারে আরএমপি’র নির্দেশনা

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের মত রাজশাহী মহানগরীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৩ চলমান রয়েছে। কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান নগরীর বিভিন্ন এলাকায় দিনে ও রাতে উচ্চ স্বরে গান-বাজনা ও বিভিন্ন অনুষ্ঠান করে চলেছেন, যা কোমলমতি পরীক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগ বিঘ্নিত করছে এবং তাদের মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এটি একটি সামাজিক অপরাধ। পাশাপাশি রাজশাহী মহানগর পুলিশ আইন, ১৯৯২ ও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর আওতায় এটি আইনতঃ দণ্ডনীয়।

যারা আইন বহির্ভূতভাবে এ ধরনের কর্মকাণ্ড করছেন তাদেরকে এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও ভুক্তভোগী নাগরিকবৃন্দকে ৯৯৯ এ ফোন করে অথবা স্থানীয় থানায় অভিযোগ করে প্রতিকার গ্রহণের জন্য সনির্বন্ধ অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

শব্দের তীব্রতা বর্ধক যন্ত্রের অপব্যবহার রোধে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন-সহ মাদক ডিলার গ্রেপ্তার

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন-সহ মাদক ডিলার গ্রেপ্তার

মুনিয়া : বসুন্ধরা এমডিসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ

মুনিয়া : বসুন্ধরা এমডিসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ

অভ্যুত্থানে শহিদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার

রাজশাহীতে ক্রীড়াসেবী ফাউন্ডেশনের চেক পেলেন ৮৮ জন

রাজশাহীতে ক্রীড়াসেবী ফাউন্ডেশনের চেক পেলেন ৮৮ জন

টিউলিপ সিদ্দিক কী লিখেছেন প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে

রেললাইন কেটে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়ে নিহত ১

নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার; গ্রেপ্তার ৪

“প্রাইভেট পড়লে পাশ অন্যথায় বাঁশ এই মূল নীতিতে চলছে গোপালগঞ্জ কাঠির কে,কে,টি উচ্চ বিদ্যালয়।

তানোরে ‘সওজে’র সড়ক মেরামত দেড় মাসেই ভেঙ্গে খানাখন্দে ভরপুর, দুর্ভোগে মানুষ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চায় বিএনপি