বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজাদার বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজা রাখছেন এমন বন্দিদের জন্য বিশেষ খাবার ও সেবার ব্যবস্থা নিয়েছেন কারা কর্তৃপক্ষ। ইফতার ও সেহরিতে নির্ধারিত মেনু অনুযায়ী খাবার সরবরাহ এবং সময়মতো পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, রোজাদার বন্দিদের ইফতারে ডিম, ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত (জুস/পানীয়) দেওয়া হবে। পাশাপাশি সেহরিতে গরম রান্না করা খাবার সরবরাহেরও ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ইফতারের পাশাপাশি সেহরির খাবার নিশ্চিত করা হয়েছে।
এছাড়া যারা রোজা রাখছেন না, তাদের জন্য প্রতিদিন তিনবেলা নিয়মিত খাবার সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, কারাগারে কোনো অবস্থাতেই বাসি খাবার সংরক্ষণ বা পরিবেশন করা হবে না। যেসব বন্দি রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের সময় মতো ইফতার ও সেহরি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।
কারা প্রশাসন জানিয়েছে, এ ব্যবস্থা শুধু রাজশাহী কেন্দ্রীয় কারাগারেই নয়, দেশের সব কারাগারের জন্য প্রযোজ্য। রমজান মাসে বন্দিদের ধর্মীয় অনুশীলন নির্বিঘ্নে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এমপি এনামুলের ফেসবুক আইডি হ্যাকের ঘটনায় থানায় জিডি

রাসিকে ৩৬ জন নিয়োগে ‘তালিকা প্রণয়ন’ অভিযোগে উদ্বেগ

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

মাজার জিয়ারত করে প্রচারণায় নামলেন সদর আসনের এমপি প্রার্থী মিনু

রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন, ভোটের মাঠে শুরু কৌশলগত লড়াই

বাংলার বিবেক পত্রিকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি

সতর্কতার সঙ্গে পথ হাঁটছে বিএনপি: মির্জা ফখরুল

রুয়েটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে কর্মসংস্থান বিষয়ক ইএসডিও-রেসকিউ প্রকল্পের সভা অনুষ্ঠিত