বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কঠোর হাতে দমন করতে সরকারকে উসকানি দিয়েছিলেন ফারজানা রুপা

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২২, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: হত্যা মামলায় গ্রেফতার একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় পোশাককর্মী ফজলুল করিম হত্যা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করা হলো।

বৃহস্পতিবার আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মদ হুমায়ুন কবির তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফজলুল করিম আন্দোলনে যোগ দেন। সেদিন আন্দোলনরত অবস্থায় সকাল ৮টায় উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে জসিম উদ্দিন মোড়ের ডাচ বাংলা এটিএম বুথের সামনে শটগান, পিস্তল, রিভলবারসহ অন্যান্য অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর অতর্কিতভাবে গুলি চালানো হয়। সেখানে ফজুললসহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন।

মামলার তদন্তে পুলিশ জানতে পারে— ফারজানা রুপা ও শাকিল আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হাতে দমন করার জন্য সরকারকে উসকানি দেন। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মামলার মূল রহস্য উদঘাটন করা যাবে।

এর আগে বুধবার (২১ আগস্ট) সকালে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে। এরপর রাজধানীর উত্তরার এই হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী

রাজশাহীতে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত 

রাজশাহীতে মাদকসহ সাবেক কাউন্সিলর ডিস মামুন গ্রেপ্তার

ভোটের দিন বিএনপি’র নৈরাজ্যের চক্রান্ত গোয়েন্দারা জেনে গেছে: তথ্যমন্ত্রী

একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল: মামুনুল হক

ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ!

পুঠিয়ায় প্রতারণার শিকার হয়ে স্বামীর বিরুদ্ধে থানার অভিযোগ

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সাক্ষাৎ

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান