Sunday , 19 February 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
February 19, 2023 6:29 am

ইফতেখার আলম বিশালঃ রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বিদেশী পিস্তলসহ মোঃ আরিফুল ইসলাম রতন আলী (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।  শনিবার ১৮ ফেব্রুয়ারি) রাত-পৌনে ৯টার সময় রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাউথা দাড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও নগদ ৩৫০০ টাকা উদ্ধার করে র‍্যাব।
গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী বাঘা থানাধীন মীরগঞ্জ মোহদীপুর এলাকার মোঃ আবুল হাশেমের ছেলে। রবিবার বেলা ১১টায় র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী চারঘাট ইউনিয়নের রাউথা দাড়িপাড়া বালুর ঘাট বাঁধের উপর ২ জন ব্যক্তি অবৈধদ্রব্য সহ অবস্থান করছে। এসময় ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আরিফুল ইসলাম রতন আলীকে ঘটনাস্থলেই আটক করে এবং অপর ১ জন ব্যক্তি রাতের আধারে পালিয়ে যায়।  র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, তাহার নিকট অবৈধ অস্ত্র আছে। পলাতক আসামির নাম মোঃ বাবু ঢালী (৩৩)।
সে আরো জানায় যে, পলাতক বাবু ঢালী এবং সে অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগজিন সীমান্তবর্তী ভারত থেকে  সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।

এঘটনায় গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে  চারঘাট থানায় অস্ত্র আইনে
মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

গাজায় ২০ লাখেরও বেশি মানুষের ঘরে নেই খাবার

বিদ্যুৎ চুরির অভিযোগে তদন্তে নেমেছে নেসকো, কর্মকর্তা-স্বজন যোগসাজশের অভিযোগে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ

তানোর থানা আ’লীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম স্বপন আটক, পুলিশের হাতে সোপর্দ

আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

ইন্টিগ্রেটেড হল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ : রুয়েটের আবাসিক হল ব্যবস্থাপনায় যুগান্তকারী পরির্তন

পুলিশের গুলিতে বেরোবি শিক্ষার্থী নিহত

ঘুষ ছাড়া প্ল্যান পাস হয়না আরডিএতে ছদ্মবেশে দুদকের অভিযান

কচুর লতি চাষে ভাগ্য বদল চাষিদের