মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুলিশের গুলিতে বেরোবি শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ১৬, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পুলিশের গুলিতে আবু সাইদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ বেরোবির কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে আবু সাইদ মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলী। তিনি বলেন, আমরা ছেলেটিকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ হাসপাতাল মর্গে আছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। একজন মারা গেছে বলে শুনেছি। তবে তিনি কীভাবে মারা গেছেন তা বলতে পারছি না।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জামায়াত-নেতৃত্বাধীন ৮ দলের বিভাগীয় সমাবেশ: গণভোটের তারিখ পরিবর্তনে কড়া বার্তা

নির্মম হামলার শিকার ইভেন, শরীরে শতাধিক ক্ষতচিহ্ন—অপরাধীরা এখনো

রাজশাহী-পাথরের ট্রাকের ধাক্কায় বালুর ট্রাক খাদে, হেলপার নিহত

বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন পরিবেশ হত্যাকারীর বিচার নিশ্চিতের দাবী

গাজায় হামলা বন্ধ না হলে ‘কঠোর পরিণতির’ হুমকি ইরানের

রাজশাহীতে প্রকাশ্যে দিবালোকে দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি

জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির

চার দশকের গৌরবযাত্রা: জমকালো আয়োজনে রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উত্তাল রাজশাহী

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৮ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর