সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সড়ক দুর্ঘটনায় রাজশাহী মহানগর জামায়াতের আমিরসহ আহত ৩

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:১০ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ তিনজন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে তারা আহত হন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত অন্য দুজন হলেন—ড. কেরামত আলীর সফরসঙ্গী মো. আশাউদদৌলা ও গাড়িচালক রোকন উদ্দিন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন জানান, সোমবার সকালে ড. কেরামত আলী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি এখন বাসায় আছেন। তবে অন্য দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

আশরাফুল আলম আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন ড. কেরামত আলী। পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেরামত আলীর শরীরের কয়েকটি স্থানে জখম হয়েছে। এ ছাড়া তিনি বুকে ও পিঠে আঘাত পেয়েছেন।
দুর্ঘটনায় সফরসঙ্গী মো. আশাউদদৌলার কয়েকটি দাঁত ভেঙে গেছে। তাঁর মাথাও ফেটে গেছে। গাড়িচালক রোকনও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তবে তারাও এখন শঙ্কামুক্ত।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, প্রাইভেটকারের গতি একটু বেশি ছিল। রাতে কুয়াশাও পড়েছিল। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘খালেদা জিয়া নির্বাচন করবেন’

ডেঙ্গু আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

অবৈধ অ্যালকোহল বিক্রির অভিযোগে রাজশাহীতে মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারে মানুষের ঢল

৪ দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

জনসেবার এক উজ্জ্বল নক্ষত্রের পতন: রাজশাহীর কাউন্সিলর নুরুজ্জামান টিটু আর নেই