Thursday , 10 April 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জনসেবার এক উজ্জ্বল নক্ষত্রের পতন: রাজশাহীর কাউন্সিলর নুরুজ্জামান টিটু আর নেই

প্রতিবেদক
sonynews
April 10, 2025 2:28 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের দুইবারের সফল কাউন্সিলর, জনসেবায় নিবেদিত প্রাণ এবং শ্রদ্ধাভাজন ক্রীড়াবিদ মোঃ নুরুজ্জামান টিটু আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মোঃ নুরুজ্জামান টিটু কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন মানুষের পাশে দাঁড়ানো এক নির্ভরতার নাম। শিরোইল কলোনি ৪ নম্বর গলির প্রয়াত সোলেমান মেম্বারের এই সন্তান রাজনীতির পাশাপাশি একজন ক্রীড়াবিদ হিসেবে দীর্ঘদিন ধরে সমাজ ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং নিষ্ঠাবান জনসেবার মনোভাব তাকে এলাকাবাসীর হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে।

তিনি দুইবার ব্যাপক ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন, যা জনগণের ভালোবাসা ও আস্থার এক অকাট্য প্রমাণ। তার মৃত্যুতে রাজশাহীজুড়ে, বিশেষ করে ১৯ নম্বর ওয়ার্ড এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে বইছে শোকের স্রোত। অনেকেই বিশ্বাস করতে পারছেন না প্রিয় টিটু ভাই আজ আর নেই।

তার রূহের মাগফিরাত কামনায় রাজশাহী মহানগরীর সর্বস্তরের জনগণ, রাজনৈতিক অঙ্গনের সহকর্মীরা ও ক্রীড়াঙ্গনের শুভানুধ্যায়ীরা একত্রে শোক প্রকাশ করেছেন।

আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর দুঃখ সহ্য করার তাওফিক দান করুন—এই প্রার্থনা আমাদের সকলের।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএডিসি’/ আলুবীজ দুর্নীতির তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে ধোয়াশা !

এনটর্ক ১২৫-এর নতুন রং নিয়ে এলো টিভিএস

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত

নগরীতে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

‘সাইবার হামলায়’ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি

এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: আন্দালিব রহমান পার্থ

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৩

বন্যার্তদের সহায়তায় শিরোইল কলোনি যুব সংঘের উদ্যোগে নগদ অর্থ প্রাদন

রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির

রাজশাহীতে এখনো ধরাছোঁয়ার বাইরে ভয়ংকর সুদ কারবারিরা