Monday , 31 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ডেঙ্গু আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
October 31, 2022 10:29 am
ডেঙ্গু আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক: নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার রাতে নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফজলুল হক কালিয়া উপজেলার টোনা গ্রামের ওয়ালিউর রহমানের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, রোমান গত শনিবারে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। রোববার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রাতে তার মৃত্যু হয়।

গত শুক্রবারে জ্বরে আক্রান্ত হয়ে নিজেই নিজের ফেসবুক আইডিতে‘ জ্বর’ লিখে স্ট্যাটাস দেন তিনি।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুজল বকসী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন