মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর চন্দ্রিমা থানায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৭, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগর চন্দ্রিমা থানার শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহীদ জিয়া স্মৃতি সংসদ রাজশাহী মহানগর কমিটির আহ্বায়ক মো. আব্দুস সাত্তার এবং সদস্য সচিব রফিকুল আলম মৃদুলের যৌথ স্বাক্ষরে ৩৩ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর ফারুখ আহম্মেদ পারভেজ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মামুন শেখ।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মিজানুর রহমান মিজান। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাপ্পি মিয়া, জামাল উদ্দিন, মো. মানিক, আব্দুল ওয়াদুদ, সোহেল, মো. আলামিন হোসেন, মো. ইমন হোসেনসহ মোট ৮ জন। এ ছাড়া কমিটিতে আরও ২৩ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক ওমর ফারুখ আহম্মেদ পারভেজ বলেন, দলের ত্যাগী, সৎ ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠন গড়ে তুলতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনকে আরও সুসংহত ও কার্যকর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, নবগঠিত কমিটির আহ্বায়ক ওমর ফারুক আহমেদ পারভেজ এবং সদস্য সচিব মামুন শেখ রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনির বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও স্বচ্ছতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

দায়িত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওমর ফারুক আহমেদ পারভেজ ও মামুন শেখ বলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ চন্দ্রিমা থানার কমিটিতে দায়িত্ব অর্পণ করায় তারা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা আরও বলেন, অর্পিত এই গুরুদায়িত্ব সঠিকভাবে ও সুচারুভাবে পালনের জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কামনা করছেন। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং দলীয় আন্দোলন-সংগ্রাম জোরদারে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েট ও রাবিতে কর্মরত ৫ আগস্ট হামলার আসামীরা ধরা ছোয়ার বাইরে, নীরব প্রশাসন!

রাজশাহীতে অপহৃত শিশুকন্যাকে ফেরত চেয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা

মাদক কারবারিদের তালিকার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারিদের তালিকার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গোদাগাড়ির কাকনহাট পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

ভারপ্রাপ্ত থেকে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন জনি

চালের উৎপাদন কিছুটা পিছিয়ে আছে: কৃষিমন্ত্রী

মাদক মামলায় যুবককে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে’

সবুজ কারখানায় এখনো শীর্ষে বাংলাদেশ, নতুন যোগ হলো তিনটি

১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে চাঁদাবাজির অভিযোগ