মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে গাঁজা ও ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর ও চন্দ্রিমা থানা পুলিশ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাটাখালী থানার নলখোলা সোনারপাড়া গ্রামের মো: মাজেদ আলীর ছেলে মো: শফিকুল ইসলাম (৪৩) এবং চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া (কানার মোড়) গ্রামের মো: কাজিম লুটুর ছেলে মো: রাজু (২৯)। উভয় রাজশাহী মহানগরীর বাসিন্দা।

উল্লেখ্য যে, বেলপুকুর ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ২৫ গ্রাম গাঁজা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত