রবিবার , ৫ মে ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমান

প্রতিবেদক
সনি নিউজ
মে ৫, ২০২৪ ৬:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রকল্যাণ দপ্তর এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার (০৪ মে) সকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামে Industry-Academia Motivational Speech প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়ালের সভাপতিত্বে PHP Group of Industries এর চেয়ারম্যান ও Honorary Consul of Indonesia এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমান শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কী-নোট স্পিকার হিসেবে Industry-Academia Motivational Speech প্রদান করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমানের পঞ্চম সন্তান ও পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল, রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমানের হাতে শুভেচ্ছা সম্মাননা স্মারক তুলে দেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ পরিদর্শনে শিল্পমন্ত্রী ও রাসিক মেয়র

রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ পরিদর্শনে শিল্পমন্ত্রী ও রাসিক মেয়র

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

ফেসবুকে ছড়িয়ে পড়া মূল্যতালিকা সঠিক নয়: ভোক্তা অধিকার

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘অতীতের প্রতিশোধ নয়’: চিফ প্রসিকিউটর

শহীদদের স্মরণে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) শ্রদ্ধা নিবেদন

‘ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন?’

জমকালো আয়োজনে উদ্বোধন হলো শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

রাজশাহীতে যৌথবাহিনির বিশেষ অভিযানে ৪ জন সহ গ্রেপ্তার ১৬

রাজশাহীর গোদাগাড়ীতে ২১৫ গ্রাম হেরোইনসহ দুজন আটক, জব্দ মোটরসাইকেল