শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোহনপুরে জমি বিরোধের জেরে গমের জমিতে বিষ প্রয়োগ ও ৩২টি ফলজ গাছ কাটার অভিযোগ

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৩, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে গম চাষকৃত জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট এবং আম, কাঁঠাল ও কলাসহ ৩২টি ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ ময়োদ আলী (৬৫) মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মোঃ ময়োদ আলী বেড়াবাড়ি গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার সঙ্গে একই এলাকার শামিম, মুনজুর, মনি, মমিন, রনি, সোহান, কেরামত ও রোহানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে পূর্বে থানায় মামলা দায়ের করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ২৭ নভেম্বর আদালতে জামিন নিতে গেলে অভিযুক্তরা ভাড়া করা লোকজনসহ তাকে বাধা দেয় এবং জোরপূর্বক তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এই বিরোধের জের ধরে গত ৭ ডিসেম্বর অভিযুক্তরা তার গম চাষকৃত জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে দেয়। পাশাপাশি আম, কাঁঠাল ও কলাসহ মোট ৩২টি ফলজ গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে।

ভুক্তভোগী জানান, ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকি দেয়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ঘটনার পর গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তিনি মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

10 Places To Travel With Your Dog

ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনয় ছাড়লেন ভোজপুরী অভিনেত্রী

আরইউজের অনুষ্ঠানে বক্তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

রুয়েটকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে

চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলালীগ নেত্রীদের নিয়ে জেলা প্রশাসনের দূর্নীতি বিরোধী দিবস পালন

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ ছিল ৫ ঘন্টা

সাংবাদিক নাদিম হত্যা চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে মামলা

রাজশাহী নগরীতে ৫৮ বোতল ফেনসিডিল-সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীর পেয়াজির মোড় থেকে ৩কেজি গাজা উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহী মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর