রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পিকআপ ভ্যানে ৩৫ কেজী গাঁজা পাঁচার, গ্রেফতার ৩

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৮, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গত ৪ মাস আগে ১০৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার হন কুড়িগ্রাম জেলার আমজাদ হোসেনস ও ইসমাইল হোসেন। এর পর জামিনে ছাড়া পান। ছাড়া পেয়েই একই কাজ করতে গিয়ে আবারও বিপুল পরিমাণ মদক সহ আটক হয়েছেন সেই দুই মাদক কারবারি।

অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় তিন জনকে আটক করে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলাল আমজাদ হোসেন, ইসমাইল হোসেন এবং আনিছুর রহমান। রবিবার ভোর ৪টার পর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের সামনের সড়কে একটি পিকআপ ভ্যানে অভিযান পরিচালনা করে ৩৬ কেজি গাঁজা সহ তাদের আটক করা হয়।

রাজশাহীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (গোয়েন্দা) জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উত্তরবঙ্গ থেকে গাঁজার একটি বড় চালান রাজশাহীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের কাছে আমাদের একটি টিম অবস্থান নেয়। এসময় একটি ডেলিভারি ভ্যানের গতি রোধ করে সেটি তল্লাশি করা হয়। ওই ডেলিভারি ভ্যানের মধ্যে রাখা ছিল প্লাস্টিকের বদনা। তার নিচে কৌশনে ৪ টি পোটলায় লুকানো ছিল ৩৬ কেজি গাঁজা।

এদিকে আটককৃত আসামিদের মধ্যে আমজাদ হোসেন ও ইসমাইল হোসেনকে এর আগে গত ১১ জুন ১০৫ কেজি গাঁজা সহ সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী থেকে মামলা দেওয়া হয়। জামিনে বের হয়ে এসে তারা আবরও একই কাজে জড়িত হয়েছে। আটককৃত তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ

রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার অঙ্গীকার আরডিএ চেয়ারম্যান সুইটের

নগরীতে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারী সহ আটক ৬

Consulting a Latin dictionary led McClintock to a passage

রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেফতার

ভারতীয়দের লাখ লাখ সুইস একাউন্টের তথ্য দিল সুইজারল্যান্ড

এবার রাজশাহীতে সেই ভুয়া পুলিশ অফিসারকে গণধোলাই দিলো শিক্ষার্থীরা !

ইলন মাস্কের শান্তি প্রস্তাবে কঠোর প্রতিক্রিয়া জেলেনস্কির

“শহীদদের স্মৃতিতে ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সাবেক ছাত্রদল নেতা রায়হান”

রাজশাহী নগরীতে সন্ত্রাসী হামলা: মসজিদমুখী মুসল্লি খুন