শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোহনপুরে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীতে ইয়াবা বড়িসহ ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শাকিবুল হাসান ওরফে লিটন (৩০)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বিলপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত মনিরুল ইসলাম মন্টু।

পুলিশ জানায়, শাকিবুল হাসান মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার বরইকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী।

এসআই ইয়ামিন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসে ছিলেন। তাদের পাশেই রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন শাকিবুল হাসান। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তিনি নিজেই বাদী হবেন। শুক্রবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

তবে শাকিবুল হাসান যে ছাত্রদল নেতা- তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি এসআই ইয়ামিন আলী। তিনি বলেন, নতুন দায়িত্বে যোগ দেওয়ায় এ বিষয়ে তার বিস্তারিত জানা নেই।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিবুল হাসান দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তার নিজস্ব ফেসবুক আইডিতেও পরিচয় হিসেবে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহনপুর উপজেলা ছাত্রদল’ উল্লেখ রয়েছে।

এ বিষয়ে মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। ঘটনাটি শুনেছি। এ ধরনের ঘটনার দায় সংগঠন নেবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে এমন কর্মকাণ্ডে জড়িত থাকেন, সেটি তার নিজস্ব বিষয়।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান ‘উপহার’: ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও

১৯ নং ওয়ার্ডে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ

৭ ছাত্র নিরুদ্দেশ: চিকিৎসক শাকির কারাগারে

ঢাকা থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনের সিডিউল বিপর্যয়: যাত্রীরা পড়েছেন ব্যাপক বিড়ম্বনায়

রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ পরিদর্শনে শিল্পমন্ত্রী ও রাসিক মেয়র

রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ পরিদর্শনে শিল্পমন্ত্রী ও রাসিক মেয়র

জ্বালানি তেলের উৎপাদন দৈনিক ১০ লাখ ব্যারেল কমাচ্ছে ওপেক

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ইরানে ৯ বিদেশি আটক

রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল আড়াই ঘন্টা বন্ধ ছিলো

রাজশাহীর সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন-সহ মাদক ডিলার গ্রেপ্তার

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন-সহ মাদক ডিলার গ্রেপ্তার