Sunday , 26 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তদন্ত কমিটি গঠন, অধ্যক্ষ ও প্রদর্শকের কাছে জবাব চেয়েছে মাউশি

প্রতিবেদক
sonynews
April 26, 2026 1:13 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজটি পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আছাদুজ্জামান।

তিনি জানান, তদন্তের স্বার্থে আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষক প্রতিনিধি পরিষদের সদস্যরাও রয়েছেন। তাদের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মাউশির পরিচালক আরও বলেন, কলেজের অধ্যক্ষ ও প্রদর্শক হীরার কাছে ঘটনার বিষয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিনি উল্লেখ করেন, আলেয়া খাতুন হীরা সরকারি কর্মকর্তা নন; তিনি এমপিওভুক্ত প্রদর্শক (ডেমোনস্ট্রেটর) হিসেবে কর্মরত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পরই বিষয়টি তদন্তে নামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে

কোটা বাতিলের তিন দিন পর পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গোদাগাড়ীতে ৩০০পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিনু

চলতি বছর রেকর্ড সাংবাদিক জেলে

চলতি বছর রেকর্ড সাংবাদিক জেলে

বাংলাদেশকে বিধ্বস্ত করে চূড়ান্ত পর্বে ইয়েমেন

আরইউজের অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রধান বাধা হলো গণতন্ত্রের অনুপস্থিতি

Experienced a surge in popularity during the 1960s

যুবলীগ নেতা হত্যা মামলায় ১৩ জামায়াত-শিবিরকর্মীর যাবজ্জীবন

রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান