Tuesday , 3 February 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আগামীকাল রাজশাহীতে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
sonynews
February 3, 2026 1:37 pm

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) একদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন।

সফরসূচি অনুযায়ী, তিনি বিকেল ৩টায় রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে মহানগর ও রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বাজুস রাজশাহী জেলা শাখা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে আলোচনার শীর্ষে মিঠু

বাজুস রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে আলোচনার শীর্ষে মিঠু

রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক দখল নিয়ে অভিযোগ, প্রশাসকের হস্তক্ষেপ কামনা

দম্ভের প্রতীক গণভবন এখন পরিত্যক্ত শ্মশান

রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ জন

বড় ছেলের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফিরে পেতে বৃদ্ধা মায়ের আকুতি

আইজিপির নামে প্রতারণা, রাজশাহীতে যুবকের ৩ বছর জেল

কার্গো বিমানে রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী মিনু

সংগীত বিভাগে জিএস-এজিএস পদে ‘শূন্য’ভোট শিবির প্রার্থীর