Wednesday , 11 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক দখল নিয়ে অভিযোগ, প্রশাসকের হস্তক্ষেপ কামনা

প্রতিবেদক
sonynews
March 11, 2026 6:20 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক অবৈধ দখলমুক্ত করে বৈধ ইজারাদারের কাছে দখল বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে পার্কটির বৈধ ইজারাদার দাবি করে মেসার্স উম্মে রোমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন এ আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়েছে, রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে ১৪৩১, ১৪৩২ ও ১৪৩৩ বঙ্গাব্দ মেয়াদের জন্য শহীদ জিয়া শিশু পার্ক ইজারা নিয়ে নিয়ম অনুযায়ী পার্কটি পরিচালনা করে আসছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালের ১০ আগস্ট থেকে একটি চক্র পার্কটি অবৈধভাবে দখল করে নেয় এবং বর্তমানে তারাই পার্কটি পরিচালনা করছে।
বৈধ ইজারাদার মোঃ আনোয়ার হোসেন দাবি করেন, ট্যাক্স, ভ্যাট ও আয়করসহ পার্কটির ইজারা মূল্য ১ কোটি ৮১ লাখ ৬২ হাজার টাকা। তিনি ২০২৪ সালের ১৪ এপ্রিল থেকে বৈধভাবে পার্কটি পরিচালনা করছিলেন। তবে ১০ আগস্ট মোঃ শাকিল ও মোঃ নাসিম তাদের সহযোগীদের নিয়ে জোরপূর্বক পার্কটি দখল করে নেয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হলেও অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে এখন পর্যন্ত আমার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
দখলদারের অভিযোগে অভিযুক্ত শাকিলের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দখলদারের অভিযোগে অভিযুক্ত নাসিমের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মোঃ আনোয়ার হোসেন আরও বলেন, বুধবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। দ্রত অবৈধ দখল উচ্ছেদ করে পার্কটি পুনরুদ্ধার করে ক্ষতিপূরণ-সহ তাকে বৈধ ইজারাদার হিসেবে দখল বুঝিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও ড. আ ন ম বজলুর রশীদ বলেন, শহীদ জিয়া শিশু পার্ক দখলের বিষয়টি আমার জানা নেই। ইজারাদার যদি আবেদন করে থাকেন, তাহলে আবেদনটি কাল পাশুর মধ্যে আমার কাছে আসবে। বিষয়টি যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রাজশাহী মহানগরের নওদাপাড়া এলাকায় অবস্থিত শহীদ জিয়া শিশু পার্কটি ২০০৬ সালে চালু হয়। এটি নগরবাসীর অন্যতম বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নানা আয়োজনে সংবাদ সারাবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আর্চসামিট ২০২৬ : রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

‘বেনজীর এখন অস্ট্রেলিয়ায়’

মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই রাজশাহীতে বিএনপি নেতা দুদু

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ ১জন ও ওয়ান শুটারগানসহ ২জন গ্রেফতার

মিসরের গোপন তথ্য ফাঁস, ইসরায়েলিদেরই তোপের মুখে নেতানিয়াহু

পুঠিয়ায় সারের জন্য কৃষকের মহাসড়ক অবরোধ, ডিলারের গুদামে ৫১ টন ইউরিয়া!