শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই রাজশাহীতে বিএনপি নেতা দুদু

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৮, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলনের মাধ্যমেই বর্তমান ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল। বিএনপির রাজশাহী মহানগরী আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুন অর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অন্য নেতারা বক্তব্য দেন। সমাবেশে শেষে ভুবন মোহন পার্ক থেকে মহানগর বিএনপির উদ্যোগে গণমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু আরো বলেন, বিএনপির সকল কর্মসূচিতে জনগণের ঢল নামছে। সরকার ভয় পেয়ে বিএনপির কর্মসূচিতে পথে পথে বাধা দিয়েও জনস্রোত রুখতে পারছে না। ব্যর্থ এই অবৈধ সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে।
মিজানুর রহমান মিনু বলেন, জনগণের দাবি আদায়ে আন্দোলনের কোনও বিকল্প নেই। জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এবার এক দফার আন্দোলনেই অবৈধ সরকার ক্ষমতা থেকে বিদায় নেবে বলেও উল্লেখ করেন মিনু।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএসএফের তথ্যের পর নড়েচড়ে বসে বিজিবি: সীমান্ত পেরিয়ে ২০০ গরু, পরে জরিমানা নিয়ে প্রশ্ন

পুলিশ কমিশনারের উদ্যেগে আরএমপি সদর দপ্তরে বৃক্ষরোপণ

একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহীতে দিঘাপতিয়া জমিদারবাড়ি ভাঙার সময় রহস্যময় সুড়ঙ্গ উদ্ঘাটন

দ্বিতীয় বিয়ে করে ইসলাম কবুল করেন রাখি, দুর্গাপুজোয় শাঁখা-পলা উঠল হাতে!

রাসিক ৪ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার জহুরুল ইন্তেকাল করেছেন 

নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে মহিলা পরিষদের মানববন্ধন

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

বেগম জিয়াসহ রাজবন্দির মুক্তি দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

হরমুজ প্রণালি দিয়ে দিনে কয়টি জাহাজ যেতে পারবে, ঠিক করে দিল ইরান